Register now for Bangla Eurovision Summit 2027!
Our Advisor, Commander Mohammed Sazid Ataur Rahman, will visit the office of the Honorable Minister for Expatriates' Welfare and Overseas Employment of Bangladesh, Mr. Nurul Haque Nur, to extend the invitation to him, with the request that he forward the invitation to the following officials:
Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh
Honorable Minister for Foreign Affairs, Government of the People's Republic of Bangladesh
Honorable Minister for Cultural Affairs, Government of the People's Republic of Bangladesh
Honorable Minister for Expatriates' Welfare and Overseas Employment, Government of the People's Republic of Bangladesh
Honorable Minister for Education, Government of the People's Republic of Bangladesh
His Excellency the Ambassador, Embassy of Bangladesh, Athens, Greece
Director General, Bangladesh Shilpakala Academy, Dhaka
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা, বাংলাদেশ
ভায়া: বাংলাদেশ দূতাবাস, এথেন্স
বিষয়: Bangla Eurovision 2026 উপলক্ষে Athens-এ আন্তর্জাতিক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতির জন্য বিনীত আমন্ত্রণ।
মাননীয় প্রধানমন্ত্রী,
শুরুতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। সশ্রদ্ধ সালাম গ্রহণ করবেন।
Bangla Eurovision 2026 উপলক্ষে গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিতব্য “Global Bangladeshi Professional Networking Summit”, “Channel Festival Community Awards” এবং “Bangla Eurovision Community Awards 2026” উদ্যাপনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে গুণী প্রবাসী ও বাংলাদেশীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে আগামী ১২–১৪ জুন তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে গ্রিসের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত Ktima Kavallaris Hotel Suites-এ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কৃতি, প্রতিভাবান ও কর্মদক্ষ বাংলাদেশীদের এই আয়োজনে সম্মাননা প্রদান করা হবে। বিশেষ করে প্রবাসী কল্যাণ, বৈধ রেমিট্যান্স প্রেরণ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ব্যবসা ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখা গুণীজনদের স্বীকৃতি দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
এই সম্মাননার মাধ্যমে সফল প্রবাসী বাংলাদেশীদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, প্রবাসীদের মধ্যে ঐক্য ও অনুপ্রেরণা সৃষ্টি করা এবং বৈধ রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।
তিন দিনব্যাপী অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকবে —
১. বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সাংস্কৃতিক খেলাধুলা, গল্প, কবিতা ও স্মৃতিচারণ।
২. গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা (Community Award Night)।
৩. বনভোজন ও সাংস্কৃতিক মিলনমেলা—স্থল ও নৌপথে ভ্রমণ, গ্রিসের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন, ঐতিহ্যবাহী বাংলা খাবার, সমুদ্রস্নান এবং সমুদ্রতীরে সৌহার্দ্যপূর্ণ আড্ডা।
মাননীয় প্রধানমন্ত্রী,
গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নানা প্রশাসনিক সমস্যা—বিশেষ করে Greece Embassy বাংলাদেশে না থাকায় ছাত্র-ছাত্রীদের ওয়ার্কিং ভিসা, ফ্যামিলি পারমিশন ও কনস্যুলার সেবা সংক্রান্ত জটিলতা—এই অনুষ্ঠানেও আলোচ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
আপনার উপস্থিতি প্রবাসীদের মাঝে নতুন আশার সঞ্চার করবে এবং ইউরোপের মাটিতে একটি ঐক্যবদ্ধ, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরবে। উল্লেখ্য, অনুষ্ঠানে গ্রিস সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, কূটনৈতিক, রাষ্ট্রদূত, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়াও আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে, বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়সমূহ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর আর্থিক, সাংস্কৃতিক ও শিল্পী প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করলে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ ও সফল হবে। শিল্পীদের থাকা-খাওয়া ও সার্বিক ব্যবস্থাপনা আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হবে। একইসঙ্গে প্রবাসীদের কল্যাণ ও কূটনৈতিক সহযোগিতার বিষয় বিবেচনায় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনাও একান্তভাবে কাম্য।
অতএব, ইউরোপের মাটিতে প্রবাসী বাংলাদেশীদের এই মিলনমেলায় আপনার মহামূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনা একান্তভাবে কামনা করছি। দল-মত নির্বিশেষে “আমরা সবাই বাংলাদেশী”—এই চেতনায় একটি ক্ষুদ্র বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আপনার সদয় সম্মতির প্রত্যাশায় রইলাম।
বিনীত,
Mr. Jahir Dakua
12/03/2026
Organizer & CEO
Bangla Eurovision Community Awards 2026
Founder & President – HARA (European Charitable & Humanitarian Organization)
President (Immigrant & International Affairs)
Athens Chamber of Commerce Tradesmen, Greece
📧 Email: dakua_athens@hotmail.com
📱 WhatsApp: +30 695 554 4167
📞 Office: +30 215 535 9222
📍 Address: 7 Voulgari | Agisilaou 1, Athens 104 37, Greece
অনুলিপি:
১. মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
২. মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৩. মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৪. মাননীয় শিক্ষামন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৫. মান্যবর রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, এথেন্স, গ্রিস
৬. মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা